ক্যাজুয়াল পোশাক হিসেবে ডেনিমের কোনও বিকল্প নেই। তা নানাভাবে স্টাইল করা যায়, মোটামুটি সব বয়সের নারী ও পুরুষই স্বচ্ছন্দে পরতে পারেন। ডেনিমের নানা শেড একসঙ্গে পরাটাও খুব ফ্যাশনেবল। ছেলেরাও ডেনিম অন ডেনিম লুক ট্রাই করতে পারেন, দেখতে দারুণ লাগবে!
ডাবল ডেনিম পরার আগে একটু প্ল্যান করুন
তা না হলে লুকটা একেবারেই বোরিং হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ডেনিমের জ্যাকেট বা শার্ট আর ট্রাউজার্স একসঙ্গে পরা যায়, একাধিক শেডও ট্রাই করতে পারেন। তবে প্যান্ট গাঢ় আর শার্ট বা জ্যাকেট হালকা হলে দেখায় ভালো। ডিপ শেডের প্যান্ট ঢেকে দিতে পারে কোমরের ফ্যাট। তবে সাদা ডেনিম প্যান্ট আর ডিপ কোনও রঙের শার্টও সুন্দর লাগে।
সাদা শার্ট বা টি শার্ট পরুন সঙ্গে
যদি দেখেন আপনার ডেনিম ট্রাউজার্স আর জ্যাকেটের টোন প্রায় এক, তা হলে অবশ্যই সঙ্গে সাদা টি শার্ট বা ক্যাজুয়াল শার্ট পরুন। সাদা যে ব্রেকটা দেবে, সেটা খুব সুন্দর দেখাবে। হালকা শেডের ডেনিম হলে কালো শার্টও পরা যায় অবশ্য।
মাথা থেকে পা পর্যন্ত একই শেড পরবেন না
ডেনিম ডাংরি, ওভারঅল বা জাম্পস্যুট পরার প্ল্যান আছে? তা হলে কিন্তু অন্য নানা রং দিয়ে বৈচিত্র্য আনতে হবে পুরো লুকটায়। খুব স্ট্রাইকিং দেখতে কোনও জুতো বাছুন, বা স্টাইলিশ ব্যাগ অথবা বেল্ট ব্যবহার করলেও চলবে। চেষ্টা করুন আলাদা শেডের শার্ট বা জ্যাকেট আর প্যান্ট বাছতে।
পরীক্ষা করুন অ্যাকসেসরিজ নিয়ে
নানা ধরনের স্মার্ট অ্যাকসেসরিজ পরতে পারেন। যেমন ধরুন বড়ো ঘড়ি, ফ্যাশনেবল স্নিকার্স, স্টাইলিশ বেল্ট বা সুন্দর টুপি। কিন্তু তার মধ্যে যেন নীলের ছোঁয়া না থাকে, তা হলে দেখতে ভালো লাগবে না।
সলিড কালার ডেনিম আর ডিস্ট্রেসড ডেনিম একসঙ্গে পরুন
ডিস্ট্রেসড ডেনিম দেখতে দারুণ এবং তার মধ্যে নানা প্যাটার্ন থাকে। সেগুলি নিয়ে খুব ভালো স্টেটমেন্ট তৈরি করা যায়। মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে দেখুন, ইন্টারেস্টিং দেখাবে।
কাউবয়দের মতো সাজবেন না যেন!
ডেনিম অন ডেনিম লুক ডিজাইন করতে গিয়ে কাউবয়দের কথা মাথায় আসতেই পারে, তবে ওই ফাঁদে পা দেবেন না – সঙ্গে চওড়া বেল্ট বা স্পাইক দেওয়া বুট পরলে অত্যন্ত ওভার দ্য টপ দেখাবে কিন্তু!
ফোটো: ইনস্টাগ্রাম
