• Authors
  • Contact Us
  • Copyright Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে
  • উড়ান : স্বপ্ন ছোঁয়ার ডানা
উড়ান
Advertisement
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
No Result
View All Result
উড়ান

ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এসেনশিয়াল অয়েলে ভরসা রাখুন

উড়ান ওয়েব ডেস্ক by উড়ান ওয়েব ডেস্ক
October 13, 2020
in ঘরোয়া টুকটাক
kiaraaliaadvani
Share on Facebook

ত্বকের স্বাস্থ্যরক্ষায় ক্রমশ বাড়ছে এসেনশিয়াল অয়েলের ব্যবহার। কোনও বিশেষ গাছের পাতা, বাকল, গুল্ম বা পাতার তৈলগ্রন্থি থেকে সংগ্রহ করা তেলই হচ্ছে এসেনশিয়াল অয়েল। তা কনসেনট্রেটেড অবস্থায় থাকে, ফলে সামান্য একটু ব্যবহার করলেই দারুণ কাজে দেয়। সেই সঙ্গে আপনাকে ঘিরে রাখে প্রাকৃতিক সুগন্ধ।

এসেনশিয়াল অয়েলে থাকে অ্যান্টিঅক্সিডান্টস, তা অ্যান্টি ফাঙ্গালও বটে। ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতেও তা দারুণ কার্যকর। তবে অতি অবশ্যই নারকেল তেল বা অলিভ অয়েলের মতো কোনও ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে তবেই ব্যবহার করুন।

স্নানের জল, ক্রিম বা বডি ম্যাসাজ অয়েলে এসেনশিয়াল অয়েল যোগ করে ব্যবহার করতে পারেন। খুব ভালো মানের তেল কেনার চেষ্টা করুন এবং অতি অবশ্যই একবার কানের পিছনে বা হাতের পাতায় লাগিয়ে দেখে নিন কোনও অসুবিধে হচ্ছে কিনা।

খুব পুরোনো তেল ব্যবহার না করাই ভালো – বছর তিনেকের মধ্যেই একটা ভায়াল শেষ করে ফেলা উচিত। ত্বকে র্যাশ, ব্রণ ইত্যাদি থাকলে ইউজ় করার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন।

এবার জেনে নিন কোন এসেনশিয়াল অয়েলে কী কাজ হয়।


টি ট্রি অয়েল: যাঁদের ত্বকে প্রচুর ব্রণ হয়, তাঁদের জন্য টি ট্রি অয়েল আদর্শ। যখনই ব্রণ বেরোবে, তখন পাঁচ ফোঁটা টি ট্রি অয়েল আর এক চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। 15 মিনিট পর ধুয়ে তেলহীন ময়েশ্চরাইজ়ার লাগান। দিনে একবার এটি ব্যবহার করা যায়।

ল্যাভেন্ডার তেল: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ল্যাভেন্ডার তেল দারুণ কার্যকর। 2 চাচামচ অ্যালো ভেরা জেল আর চার-পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে লাগান শরীরে। মিনিট 20 পর ধুয়ে ফেলুন।

লেমন অয়েল: ত্বকের বার্ধক্য রুখতে দারুণ কার্যকর। আধ কাপ নারকেল তেলের সঙ্গে মেশান 20 ফোঁটা লেবুর তেল। রাতে স্নান সেরে শুতে যাওয়ার আগে পুরো শরীরে ব্যবহার করুন। এটা কিন্তু সকালে লাগানো যাবে না একেবারেই।

চন্দন তেল: ত্বকের ইনফেকশন সারাতে দারুণ কার্যকর। আধ কাপ আমন্ড তেলের সঙ্গে 20 ফোঁটা চন্দন তেল মিশিয়ে মুখে লাগান। র্যাশ, ব্রণ, ফোড়া সেরে যাবে ঝটপট।

রোজ়হিপ এসেনশিয়াল অয়েল: এর অ্যান্টিঅক্সিড্যান্টস আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ত্বকের রিজেনেরেশনে সাহায্য করে, কমায় বলিরেখা। 3:1 অনুপাতে অ্যালো ভেরা জেল আর রোজ়হিপ এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করলেই ত্বকের ঝলমলানি স্পষ্ট বুঝতে পারবেন।

No Result
View All Result

Recent Posts

  • কোভিড আপনার সংসারের বাজেটকে কীভাবে প্রভাবিত করছে বুঝতে পারছেন?
  • বাড়িতেই কোভিডের চিকিৎসা হয়েছে? সেরে ওঠার পর এই নিয়ম না মানলে বিপদে পড়বেন
  • কোভিডের চিকিৎসায় নয়া নির্দেশিকা – কেন বাতিল হচ্ছে প্লাজমা থেরাপি?
  • বঙ্গোপসাগরে কি ফের ঘনিয়ে উঠছে ঘূর্ণিঝড়? বার বার সাইক্লোন হচ্ছেই বা কেন?
  • ভিটামিন সি তো খাচ্ছেন, আপনার শরীর তার পূর্ণ পুষ্টিগুণ পাচ্ছে তো?

নিজের চারপাশের ছোট্টো দুনিয়ার বাইরেও যে এক বিরাট পৃথিবী আছে, তার খোঁজ পেতে স্বপ্নের ডানায় ভর করে উড়ান দিলাম আমরা। কেবল বেঁচে থাকার রসদে মানুষের শারীরিক প্রয়োজন মেটে, কিন্তু মন সমৃদ্ধ হয় বাঁধাধরা গণ্ডির বাইরে বেরোতে পারলে তবেই। আমাদের হাত ধরলে সে কাজটাই অনেক সহজ হয়ে আসবে। সংসার সামলেও সুস্থ থাকার চাবিকাঠি থেকে আরম্ভ করে সন্তানের লেখাপড়া, সেলেবদের খবরাখবর, গ্যাজেট, ফ্যাশন বা খেলার জগতের খুঁটিনাটি – সব থাকছে এই ঠিকানায়। আপনি নারী হোন বা পুরুষ, পেটুক হোন বা পড়ুয়া – পছন্দের বিষয়ে দুনিয়ার কোথায় কী হচ্ছে তার খোঁজ পাবেন প্রতিদিন। জীবনের এমন এক সন্ধিক্ষণে আজ আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে পছন্দ হোক বা না হোক সবাইকেই ঘরমুখো হতে হয়েছে, কিন্তু তা যেন মনের আকাশের বিস্তার না কমায় সেটা তো সুনিশ্চিত করতে হবে, তাই না? সেই অপার সম্ভাবনার উদ্দেশেই যাত্রা শুরু করল ‘উড়ান’!

Categories

  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • প্রচ্ছদ
  • রান্নাঘর
  • সময়
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
  • Authors
  • Contact Us
  • Copyright Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে
  • উড়ান : স্বপ্ন ছোঁয়ার ডানা

© 2020 Created and Maintained by Ezen Software & Technology Pvt Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল

© 2020 Created and Maintained by Ezen Software & Technology Pvt Ltd