• Authors
  • Contact Us
  • Copyright Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে
  • উড়ান : স্বপ্ন ছোঁয়ার ডানা
উড়ান
Advertisement
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
No Result
View All Result
উড়ান

আপনি ভুল মাস্ক পরছেন না তো? দুটো মাস্ক পরলে কি নিরাপত্তা সুনিশ্চিত হয়?

উড়ান ওয়েব ডেস্ক by উড়ান ওয়েব ডেস্ক
April 26, 2021
in সুখের চাবি
mask
Share on Facebook

আপনি কি সংক্রমণ শুরুর সময়ে যে মাস্ক কিনেছিলেন, তাই দিয়েই এখনও চালিয়ে যাচ্ছেন?

ডিজাইনার মাস্ক ছাড়া আপনার চলে না?

সংক্রমণের সেকেন্ড ওয়েভ ঠেকাতে কোন মাস্ক সবচেয়ে কার্যকর?

এন-৯৫ কি লাগবেই?

এই সব প্রশ্নের উত্তর যাঁরা খুঁজছেন, তাঁদের জন্য রইল আমাদের সহজপাঠ।


মাস্কের ফিটিং কেমন হওয়া উচিত?

প্রথমেই খেয়াল রাখুন মাস্ক যেন নাকের ব্রিজ থেকে থুতনি পর্যন্ত পুরোটা ঢেকে রাখে। কথা বলার সময়ে যেন মাস্ক নড়াচড়া না করে, তা হলেই হাত লাগিয়ে তা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি। মাস্ক টাইট হবে, কিন্তু কেটে বসবে না ত্বকে। শ্বাস নিতে কোনও অসুবিধে হওয়ারও কথা নয়।

ভালভ দেওয়া মাস্কের সমস্যা কী?

ভালভ দেওয়া মাস্ক থেকে আপনার ড্রপলেট বাতাসে ছড়াবে। তার মানে অন্য কারও শ্বাসবায়ু ঢুকে পড়ার আশঙ্কাও থাকছে। আপাতত যা পরিস্থিতি, তাতে ভালভ দেওয়া মাস্ক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

দুটো মাস্ক পরলে কি বাড়তি নিরাপত্তা মেলে?

অবস্থার উপর নির্ভর করে। এখন সংক্রমণ খুব বেড়ে গিয়েছে। তার পর যদি আপনাকে রোজ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হয়, তা হলে একটি সার্জিকাল মাস্কের উপর কাপড়ের মাস্ক পরতে পারেন। তবে কাপড়ের মাস্কে যদি একাধিক লেয়ার থাকে তা হলে সার্জিকাল মাস্ক ছাড়াও যথেষ্ট প্রোটেকশন পাবেন।

বাড়িতে কারও কোভিড হয়েছে, আর আপনি দেখভাল করছেন? তা হলে সার্জিকাল মাস্ক আর ডাবল লেয়ার কাপড়ের মাস্ক পরতে পারেন। বাজার দোকান করা বা অফিসের সময়েও ডাবল মাস্ক পরা উচিত।

এন ৯৫ পরলে অবশ্য একাধিক মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। মাস্ক কোনও অবস্থাতেই হাত দিয়ে অ্যাডজাস্ট করবেন না, একান্ত করতে হলেও হাতে স্যানিটাইজার লাগিয়ে নিন।

মাস্ক পরার পর শ্বাস নিতে বা দেখতে অসুবিধে হচ্ছে?

তা হলে আপনি ভুল মাস্ক বেছেছেন। যা পরে স্বাভাবিক থাকতে পারবেন, তেমন কিছু একটা বেছে নিন।

কাশি বা হাঁচি হলে কোন ধরনের মাস্ক পরবেন?

হয় এন ৯৫, না হলে ডাবল মাস্ক। ডাবল মাস্কিং এরোসলের ৮৫ শতাংশই আটকে দিতে পারে। সেই সঙ্গে আপনাকে সোশাল ডিসট্যান্সিং মানতে হবে। নিজেকে আইসোলেট করে রাখতে পারলেও ভালো হয়।

ফ্যাশনেবল মাস্ক কতটা কাজের?

একাধিক লেয়ার না থাকলে কোনও কাজের নয়। অন্তত পাবলিক ট্রান্সপোর্ট যাঁরা ব্যবহার করেন, তাঁরা স্রেফ ফ্যাশনেবল মাস্কে ভরসা রাখবেন না।

মাস্ক আলগা হয়ে গেলে কিন্তু পরে কোনও লাভ নেই।

সার্জিকাল মাস্ক সারাদিন পরে থাকা একটু অসুবিধেজনক – ড্রপলেটের কারণে গন্ধ হয়ে যায়। দরকারে একাধিকবার বদলে ফেলুন।

No Result
View All Result

Recent Posts

  • রাতে ভালো ঘুম হয় না? তার ফলে শরীরে বাসা বাঁধতে পারে এই সমস্যাগুলি
  • এই দুর্ধর্ষ গরমেও শরীর শীতল রাখার ম্যাজিক টিপস চাই?
  • একটি মেয়ে পরকীয়া করলেও তাঁর মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় যায় না: হাইকোর্টের নয়া রায় ঘিরে চাঞ্চল্য
  • দাম্পত্য হিংসার লক্ষণ চেনার সহজ কয়েকটি উপায় আছে – আপনার সম্পর্ক তা থেকে সুরক্ষিত তো?
  • কোভিড কমতে আরম্ভ করেছে চারদিকে – এই অবস্থায় বাচ্চার জ্বর এলেই সাবধান!

নিজের চারপাশের ছোট্টো দুনিয়ার বাইরেও যে এক বিরাট পৃথিবী আছে, তার খোঁজ পেতে স্বপ্নের ডানায় ভর করে উড়ান দিলাম আমরা। কেবল বেঁচে থাকার রসদে মানুষের শারীরিক প্রয়োজন মেটে, কিন্তু মন সমৃদ্ধ হয় বাঁধাধরা গণ্ডির বাইরে বেরোতে পারলে তবেই। আমাদের হাত ধরলে সে কাজটাই অনেক সহজ হয়ে আসবে। সংসার সামলেও সুস্থ থাকার চাবিকাঠি থেকে আরম্ভ করে সন্তানের লেখাপড়া, সেলেবদের খবরাখবর, গ্যাজেট, ফ্যাশন বা খেলার জগতের খুঁটিনাটি – সব থাকছে এই ঠিকানায়। আপনি নারী হোন বা পুরুষ, পেটুক হোন বা পড়ুয়া – পছন্দের বিষয়ে দুনিয়ার কোথায় কী হচ্ছে তার খোঁজ পাবেন প্রতিদিন। জীবনের এমন এক সন্ধিক্ষণে আজ আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে পছন্দ হোক বা না হোক সবাইকেই ঘরমুখো হতে হয়েছে, কিন্তু তা যেন মনের আকাশের বিস্তার না কমায় সেটা তো সুনিশ্চিত করতে হবে, তাই না? সেই অপার সম্ভাবনার উদ্দেশেই যাত্রা শুরু করল ‘উড়ান’!

Categories

  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • প্রচ্ছদ
  • রান্নাঘর
  • সময়
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
  • Authors
  • Contact Us
  • Copyright Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে
  • উড়ান : স্বপ্ন ছোঁয়ার ডানা

© 2020 Created and Maintained by Ezen Software & Technology Pvt Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল

© 2020 Created and Maintained by Ezen Software & Technology Pvt Ltd