ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে দেশে এবং তার সঙ্গে লড়াইয়ের জন্য স্বাস্থ্য দফতর প্রস্তুতি নিতে আরম্ভ করেছে। রাজস্থানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এবং সেখানে এটি মহামারি হিসেবে ঘোষিত হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সেসের সাম্প্রতিক গাইডলাইনে এই রোগ সম্পর্কে সাধারণ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।
যাঁরা ডায়াবেটিক, দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় কোনও ওষুধ খাচ্ছেন, টানা অক্সিজেন সাপোর্টে ছিলেন, কোভিড থেকে সেরে ওঠার পর তাঁদের বেশি সতর্ক হতে হবে। নিচের লক্ষণগুলি দেখলে ইএনটি বা চোখের ডাক্তারকে তখনই জানান।
. নাকের চারপাশে কালচে ছোপ – বেশিদিন ফেলে রাখলে এর ফলে কিন্তু মুখাবয়ব বিকৃত হয়ে যেতে পারে। নাকের চারপাশে কালচে ছোপ পড়া, ফুলে ওঠা, নাক দিয়ে কালচে কোনও তরলের ক্ষরণ ইত্যাদি দেখলেই সতর্ক হবেন। চোখের নিচের ত্বকে কালচে ছোপও দেখা দেয় অনেক সময়ে।
. মাত্রাতিরিক্ত মাথাব্যথা ও কপালের চারপাশ ফুলে ওঠা – যদি মিউকর ছত্রাক মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, তা হলে ব্রেনে ইনফ্লামেশন শুরু হতে পারে। তীব্র মাথাব্যথা হলে, স্মৃতি হারিয়ে ফেললে বা রোজের কাজকর্মে কোনও অসুবিধে হলে ডাক্তারকে জানান।
. মাড়ি থেকে দাঁত আলগা হওয়া/ মুখে অসাড়ভাব – বহু মানুষের মুখের একটাদিকে আচমকাই ব্যথা শুরু হচ্ছে এবং সেই ভোঁতা ব্যথাটা ক্রমশ বাড়ছে। চোয়ালে, দাঁতের গোড়ায়, মুখের ভিতরের তালুতে এই আক্রমণ হতে পারে। সেই সঙ্গে ত্বক আলগা, খসখসে হয়ে যেতে পারে।
. চোখ লাল হওয়া, ব্যথা হওয়া বা সাময়িক অন্ধত্ব – অনেকের ক্ষেত্রেই চোখে প্রথম ছড়াচ্ছে অসুখটা। চুলকানি, চোখ লাল হওয়া দিয়ে শুরু হয়ে সমস্যাটা অন্ধত্বে গিয়ে শেষ হতে পারে। তাই কোভিড থেকে সেরে ওঠার পর চোখে কোনও সমস্যা হলে চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে যান অবশ্যই।
. ফুসফুসের সমস্যা – যাঁদের শরীরে শ্বাসবায়ুর মাধ্যমে এই ফাঙ্গাস প্রবেশ করছে, তাঁদের অনেকের ক্ষেত্রেই গোটা শ্বাসনালী ও ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। নাক আটকে গেলে বা শ্বাস নিতে সমস্যা হলেই সাবধান।
নিজে থেকে কোনও ওষুধ খাবেন না। মনে রাখবেন, সময়ে চিকিৎসা হওয়া খুব জরুরি – না হলে রোগ বিপজ্জনক জায়গায় চলে যেতে পারে।
টোকিয়ো অলিম্পিকের মতো আসর খেলার দুনিয়া এর আগে দেখেনি – এ নিয়ে কোনও সন্দেহ নেই।…
. ভারতের বেশিরভাগ রাজ্যেই কোভিড সংক্রমণের হার আগের চাইতে অনেকটা কমেছে। পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে…
অলিম্পিক এসে গিয়েছে একেবারে দোরগোড়ায়। ১৩৮তম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত এক আলোচনাসভায় আমন্ত্রিত WHO প্রধান…
কোভিডের এই যে দুটো গোটা ঢেউ এল এবং গেলো, এর মধ্যে কিন্তু ইউরোপের বেশ কিছু…
বাজারে হরেক রকমের ভোজ্য তেল দেখতে পাবেন – তার মধ্যে কোনটা রান্নায় ব্যবহার করলে শরীর…
বাচ্চার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার দায়িত্বটা মা-বাবাসহ বা পরিবারের সবার। ছোটো থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে…