করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৬ ফুট দূরত্ব কি যথেষ্ট?

করোনা ভাইরাসের ক্ষমতা নিয়ে সারাক্ষণ দেশ-বিদেশের নানা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং নানা নতুন তথ্য সামনে আসছে। পুরোনো বেশ কিছু ধ্যানধারণা বাতিল হচ্ছে সর্বক্ষণ। সব তথ্যে বিশ্বাস করার দরকার নেই, কিন্তু সাবধান হতেও বাধা নেই!

যেমন, এতদিন মনে করা হত যে কোভিড আক্রান্ত কোনও ব্যক্তির খুব কাছাকাছি এলে তাঁর হাঁচি বা কাশি থেকে বের হওয়া করোনা ভাইরাস সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। তা ছাড়া কারও শরীর থেকে বেরনো ড্রপলেট যদি কোনও সারফেসে পড়ে এবং সেখানে সুস্থ মানুষ হাত দেন তা হলে ভাইরাস তাঁর হাতে লেগে যায় এবং নাক বা মুখ দিয়ে প্রবেশ করে শরীরের ভিতরে।

তাই রোগীর থেকে অন্তত ছ’ফুট দূরে থাকতে হবে সব সময়ে। যে কোনও দু’জন মানুষের মধ্যেই এই দূরত্ব রাখা উচিত স্কুল-কলেজ-অফিস সর্বত্র। কিন্তু আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC, যাকে গোটা বিশ্ব মান্যতা দেয়, তাদের সাম্প্রতিক কোভিড গাইডলাইনে কিছু পরিবর্তন এনেছে।

তাদের মূল বক্তব্য হচ্ছে, ঘরের বাইরে খোলা জায়গায় ছ’ফুট দূরে থাকলেও দু’জন মানুষের মধ্যে বায়ুবাহিত জীবাণুর আদানপ্রদান সম্ভব নয়। কিন্তু যদি তারা ঘরের মধ্যে থাকে এবং সেখানে পর্যাপ্ত আলো-বাতাস না ঢোকে বা সিলিং নিচু হয়, তা হলে এত নিশ্চিত হয়ে কিছু বলা যায় না। যেমন ধরুন, সেন্ট্রালি এয়ার কন্ডিশনড রেস্তোরাঁ বা অফিসে তো আর জানলা খুলে রাখার ব্যবস্থা নেই — সেখানে কিন্তু ছ’ ফুট বা এক মিটারের চেয়েও বেশি দূরত্বে সক্রিয় থাকতে পারে বায়ুবাহিত ভাইরাস।

পাশাপাশি এটাও ঠিক যে এখনও পর্যন্ত সারা দুনিয়ায় যত সংক্রমণ ঘটেছে, তার বেশিরভাগটাই হয়েছে ক্লোজ কনট্যাক্টের কারণে — তাও এ তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না আগামী দিনে সুরক্ষিত থাকতে গেলে।

. যাঁরা অফিসে যাচ্ছেন এখনও, তাঁরা ডাবল মাস্কের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখুন। মাস্কে হাত দেবেন না, মাস্ক ভিজে গেলে বদলে নিন।

. যাঁরা কোভিডের সংক্রমণ একটু কমলেই বেড়াতে যাবেন বলে তাল ঠুকছেন – তাঁরা সাবধান। এই সব অপরিণামদর্শিতার জন্যই থার্ড ওয়েভ আসতে পারে।

. একেবারে পারিবারিক অনুষ্ঠানে হাজির হলেও বিপদে পড়তে পারেন – বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা রাজ্য সরকার ৫০–এ বেঁধে দিয়েছে। কিন্তু সেটাও নিরাপদ নয়। একজন সংক্রমিতের থেকেই মারাত্মক সমস্যা হতে পারে।

. যেহেতু পার্ক ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছে, বাড়ির ছাতে বা লনে হাঁটাচলা করতে পারেন। খোলা জায়গায় আরও দু’-একজনের সঙ্গে দেখা হলেও অসুবিধে নেই। বরং দূরত্ববিধি মেনে গল্পগুজব করলে মন ভালো থাকবে।

. বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকলে তার সদব্যবহার করুন।

. এসি চালাবেন না একান্ত বাধ্য না হলে – বিশেষ করে বাড়িতে বাইরের কেউ এলে তো চালানোর একেবারেই দরকার নেই।

উড়ান ওয়েব ডেস্ক

Recent Posts

টোকিও অলিম্পিক ২০২০: কোভিড না ক্রীড়া – কে জিতবে?

টোকিয়ো অলিম্পিকের মতো আসর খেলার দুনিয়া এর আগে দেখেনি – এ নিয়ে কোনও সন্দেহ নেই।…

43 mins ago

কোথায় শুরু হবে কোভিড থার্ড ওয়েভ? কয়েকটি রাজ্য নিয়ে আশঙ্কা ঘনাচ্ছে

. ভারতের বেশিরভাগ রাজ্যেই কোভিড সংক্রমণের হার আগের চাইতে অনেকটা কমেছে। পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে…

4 hours ago

আর কতদিন চলবে কোভিডের দাপট? উত্তর দিলেন WHO প্রধান

অলিম্পিক এসে গিয়েছে একেবারে দোরগোড়ায়। ১৩৮তম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত এক আলোচনাসভায় আমন্ত্রিত WHO প্রধান…

21 hours ago

কবে নাগাদ খুলতে পারে স্কুল? কোন ক্লাসের পঠনপাঠন আগে চালু করার পরিকল্পনা হচ্ছে?

কোভিডের এই যে দুটো গোটা ঢেউ এল এবং গেলো, এর মধ্যে কিন্তু ইউরোপের বেশ কিছু…

1 day ago

রান্নায় কোন তেল ব্যবহার করা উচিত?

বাজারে হরেক রকমের ভোজ্য তেল দেখতে পাবেন – তার মধ্যে কোনটা রান্নায় ব্যবহার করলে শরীর…

1 day ago

আপনার বাচ্চা কি রোজের রান্না মোটেই খেতে চায় না?

বাচ্চার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার দায়িত্বটা মা-বাবাসহ বা পরিবারের সবার। ছোটো থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে…

2 days ago